ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

নিজস্ব সংবাদ :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়েছে। তবে, টাকা রাখার ভল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ নাশকতা করা হয়।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেছেন, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে অফিসে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে