ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

নিজস্ব সংবাদ :

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৮৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা অত্যন্ত গুরুতর এবং ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫৬ জন যাত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে বেডফোর্ড শহরের বাইরে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুততার সাথে আহত যাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু করে।

দুর্ঘটনার পর লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ট্রেন দুর্ঘটনার খবরটি পেয়েছি। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং অত্যন্ত দুঃখজনকভাবে একজন চালকের মৃত্যু হয়েছে। আমাদের কর্মকর্তা ও সদস্যরা বেডফোর্ড পুলিশের সহকর্মীদের সাথে একযোগে কাজ করছেন। পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ড বিভাগ এক বিবৃতিতে দুর্ঘটনার বিবরণ দিয়ে জানায়, গতকাল শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে একটি ট্রেন দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে রওনা হয়েছিল। প্রায় কাছাকাছি সময়ে করবি শহর থেকেও একই স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে আরেকটি ট্রেন। কোনো প্রকার সংকেত বা কেউ কিছু বুঝে ওঠার আগেই বেডফোর্ডের কাছে ট্রেন দুটির মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
১৯ বার পড়া হয়েছে