ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ অভিনেতা সোহেল খান মারা গেছেন খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ইসলামাবাদে হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক

নিজস্ব সংবাদ :

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়া নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

এদের মধ্যে কত জন বাংলাদেশি আছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ইমিগ্রেশনের পরিচালক বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার সন্দেহে বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আনডকুমেন্টেড শ্রমিকদের মধ্যে অনেকেই গ্রেপ্তারের ভয়ে কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু ইমিগ্রেশনের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেননি।

ইমিগ্রেশনের পরিচালক কেনিথ বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিষয়ে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ভ্রমণ নথির অনুপস্থিতি, অতিরিক্ত সময় ধরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্যান্য লঙ্ঘন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২০১ বার পড়া হয়েছে