ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ :

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ জনের বিরুদ্ধে মামলা

জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালতে মামলাটি করেন জাহাঙ্গীর আলম।

মামলার অভিযুক্তরা হলেন- ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা।

মামলার বিবরণে বলা হয়েছে, নারায়ণগঞ্জের কাচপুর সেতু এলাকায় ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। পরে সহায়তা নিতে গত ২৭ মে দুপুরে তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে অনুদান চেয়ে কিছু দালিলিক প্রমাণ দাখিল করলে আসামিরা তাকে একটি আলোহীন কক্ষে নিয়ে মারধর করেন।

এ সময় জাহাঙ্গীরকে এলোপাথারি জিআই পাইপ দিয়ে আঘাত করা হয় এবং ‘ভুয়া জুলাইযোদ্ধা’ স্বীকারোক্তি দিতে চাপ দেয়া হয়। পরে তার মোবাইল কেড়ে নিয়ে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেয়া হয়। জাহাঙ্গীর পরে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, জাহাঙ্গীরের ফেসবুক পোস্ট দেখে আসামিরা ক্ষুব্ধ হন এবং কেন তার সঙ্গে বিএনপি নেতার ছবি রয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময়ও তাকে নির্যাতন করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর একই ফাউন্ডেশনের কার্যালয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে মারধরের অভিযোগে আরেকটি মামলা করা হয়। সেই মামলায়ও ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
৭৭ বার পড়া হয়েছে