ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৮ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর

নিজস্ব সংবাদ :

ঢাকা-১৮ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একইসঙ্গে গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এ আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি।

দলীয় সূত্র জানায়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। এ ছাড়া স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধর পরিবার দেশজুড়ে আলোচনায় রয়েছে।

শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদানকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঢাকা-১৮ আসনটি গঠিত হয়েছে উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড এবং বৃহত্তর উত্তরায় অবস্থিত ৬টি থানা এলাকা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে