ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ইসলামাবাদে হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: দুলু চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার: ডিসিসিআই ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার শেখ হাসিনাকে পুশ ইন করার অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ

জোট হলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে, অধ্যাদেশ জারি

নিজস্ব সংবাদ :

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। এমনই একটি বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার (৩ নভেম্বর) এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জোটের প্রতীকসংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে দেশের প্রধান দল বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

শেষমেশ নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও তাদের মনোনীত প্রার্থী জোটের বড় দল বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না।

আগামী বছরের ফেব্রয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত ত্রয়োদশ নির্বাচনের ভোট। আসছে ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

ইতিমধ্যে দলগুলো প্রার্থী ঘোষণা শুরু করেছে। গতকাল বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০৬ বার পড়া হয়েছে