ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

যুক্তরাজ্যে লন্ডনগামী ট্রেনে দুষ্কৃতকারীদের ছুরি হামলায় ১০ জন আহত

নিজস্ব সংবাদ :

যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনগামী যাত্রীবাহী ট্রেনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন।

হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট (পরিবহন) পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। হামলার পর ট্রেনটি কেমব্রিজশায়ারের হান্টিংডন রেলস্টেশনে থামানো হয়।

এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশন পর্যন্ত চলাচলকারী ট্রেনটিতে সাধারণত পর্যটকদের ভিড় বেশি থাকে। এক প্রত্যক্ষদর্শী দ্য টাইমস পত্রিকাকে জানান, তিনি একজন ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখেছেন। ট্রেনের বিভিন্ন বগিতে তিনি রক্ত দেখেছেন। যাত্রীরা আতঙ্কে শৌচাগারগুলোতে আশ্রয় নেন।

আরেক যাত্রী বলেন, পালানোর চেষ্টার সময় অনেকে যাত্রী পদদলিত হয়েছেন। কিছু লোককে চিৎকার করে বলতে শোনা যায়, ‘উই লাভ ইউ (আমরা তোমাকে ভালোবাসি)’।স্কাই নিউজকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামার পর তারা প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় আকারের ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাকে আটক করে।

ঘটনাটিকে ভয়াবহ ও গভীর উদ্বেগজনক বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভুক্তভোগীদের প্রতি আমার সহমর্মিতা রইল। দ্রুত সাড়া দেওয়ার জন্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০১১ সালের পর থেকে যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলার সংখ্যা বেড়েছে। দেশটিতে জনসমক্ষে ছুরি বহন করা অপরাধ। এর সর্বোচ্চ সাজা চার বছরের কারাদণ্ড। গত এক বছরে ব্যাপক অভিযানে জনসাধারণের কাছে থেকে ৬০ হাজার ছুরি জব্দ করেছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে