গণভোট না হলে নির্বাচন অর্থহীন: লন্ডনে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।’
যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না’। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে। না হলে এটা মূল্যহীন। এটার কোনো দুই পয়সারও মূল্য নেই।’
তিনি বলেন, ‘যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এ অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না।
আমরাও দেখতে চাই না। যেটা আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এ জন্য সবাই মিলে আমরা আমাদের দেশটা বদলাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন যার যেটুকু অবদান আছে কারো প্রতি অবিচার করব না।
জামায়াত আমির বলেন, ‘আমরা আমাদের মেনিফেস্টোতে সেগুলো ডিক্লেয়ার করব। তবে আমাদের মেনিফেস্টো এখন বান্দা ঝাঁপি। আমরা ইলেকশন ডিক্লারেশনের আগে মেনিফেস্টোর কিছু ডিসক্লোজ করব না। মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না। যে যার ইচ্ছা তাই দিক, এটা তাদের ব্যাপার।





















