ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি শুল্কবিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন। অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ডকে এই বিজ্ঞাপন প্রচার না করার জন্য বলেছেন। শনিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে যোগদানের সময় তিনি ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন।
তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি।”
অক্টোবরে কানাডার অন্টারিও প্রদেশের সরকারের অর্থায়ন করা শুল্কবিরোধী বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়। ১৯৮৭ সালের ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, “বাণিজ্যিক বাধা প্রতিটি আমেরিকান কর্মীকে আঘাত করে।” এই বিজ্ঞাপনের জের ধরে ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক দিন পরে তিনি কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।
কার্নি জানিয়েছেন, তিনি ফোর্ডের সাথে বিজ্ঞাপনটি প্রচারের আগে পর্যালোচনা করেছিলেন। কিন্তু তিনি এটি সম্প্রচারের বিরোধিতা করেছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম যে আমি বিজ্ঞাপনটি নিয়ে এগিয়ে যেতে চাই না।











