ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ইসলামাবাদে হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: দুলু চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার: ডিসিসিআই ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার শেখ হাসিনাকে পুশ ইন করার অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ

জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনের মতো এ রকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই।

ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতদূর ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয়ের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঐকমত্য কমিশনে যে সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন, টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কীভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুনতে পেয়েছে শুধু না, তারা অংশ নিতে পেরেছে, মনে মনে অংশ নিয়েছে, ঘরের মধ্যে তর্ক-বিতর্ক করেছে।

এ সনদ শুধু দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে মনে করছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কীভাবে ঐকমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে