ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সিলেটে কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন, ভাগ্য নির্ধারণ রবিবার

নিজস্ব সংবাদ :

সিলেটে কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন, ভাগ্য নির্ধারণ রবিবার

নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত সিলেট বিএনপি। আগামী নির্বাচনে সিলেটের ৬টি আসনসহ বিভাগের ১৯ টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে চলছে আলোচনার ঝড়, চাপে রয়েছেন শীর্ষ নেতারা। রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগে নির্ধারিত হচ্ছে ‘কে থাকবেন টিকিটের দৌড়ে, আর কারা বাদ পড়বেন।’

রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে উপস্থিত থাকবেন অন্তত ১০০ মনোনয়ন প্রত্যাশী নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী। তিনি সিলেটভিউকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসবে বিএনপি। এতে সিলেট জেলার ৬টি আসনসহ বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। এটি দলের অভ্যন্তরীণ বৈঠক। নির্বাচনকে ঘিরে সিলেটে একটি আসন ঘিরে বিএনপিতে ডজন-অর্ধডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। দল যাকে যোগ্য মনে করবে তাকে আগামী নির্বাচনের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ১০০ নেতা মনোনয়নের দাবিদার। রবিবার সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্র জানায়, দলের মনোয়ন প্রত্যাশীদের প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের এ টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
১২৪ বার পড়া হয়েছে