ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে রেললাইনে ব্যতিক্রমী কর্মসূচি

নিজস্ব সংবাদ :

সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে রেললাইনে ব্যতিক্রমী কর্মসূচি

সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে এবং রেল যাতায়াতের সংস্কার ও উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শুইয়ে প্রতিবাদ কর্মসূচি যৌথভাবে পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ নামে সংগঠন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকসর সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, সিকসর উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল।

বক্তারা বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু, রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের মান উন্নয়ন দাবি জানাচ্ছি। একই সঙ্গে সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন ও সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ২৩ উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাদ্যমে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৯১ বার পড়া হয়েছে