ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হেল্প ফর চেন্জ–এর স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

সোহেল আহমদ চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হেল্প ফর চেন্জ–এর স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চ্যারিটি সংগঠন হেল্প ফর চেন্জ–এর উদ্যোগে এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ প্রতিরোধে জীবনধারার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

গত শুক্রবার দুপুরে লন্ডনের হোয়াইচ্যাপলের কলিংউড হলে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য বিষয়ক সেমিনারটি। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরেন।চিকিৎসার চেয়ে প্রতিরোধই আসল। জীবনযাত্রায় ছোট পরিবর্তন—যেমন সুষম খাদ্য, ব্যায়াম ও ধূমপান হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে পারে।

দুই ঘণ্টার এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোমারটন হাসপাতালের হেমাটো-অঙ্কোলজি বিভাগের চিকিৎসা বিজ্ঞানী ডা. এমডি জাফর সাদেক,অস্ট্রেলিয়া থেকে আগত জেনারেল প্র্যাকটিশনার ডা. শামীম আরা খান জি পি ক‍্যানবেরা অস্ট্রেলিয়া ।প্রধান বক্তা ছিলেন আলবিয়ান হেলথ সেন্টার লন্ডনের জিপি ডাক্তার ইমরুল কায়েস ।

বিশিষ্ট কমিনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরীর সভাপতিত্ব ও হেল্প ফর চেন্জে এর প্রধান নির্বাহী এম ডি আব্দুল আওয়াল তালুকদারের সিইও এবং সলিসিটর ইয়াউর উদ্দিনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা রহমান, জেবুন্নাহার জেবু। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো।

সেমিনারের আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে তারা নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখবেন। স্বাস্থ্য সচেতনতাই সুস্থ সমাজ গঠনের ভিত্তি—এমন বার্তা নিয়েই শেষ হয় ‘হেল্প ফর চেন্জ’-এর এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১২০ বার পড়া হয়েছে