ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্র সহ মোক্তাদির গ্রেফতার

মোঃ ফয়জুল আলী শাহ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্র সহ মোক্তাদির গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় র‍্যাব-৯-এর একটি অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট এবং নকল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোক্তাদির নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি জালিয়াতির একটি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। গত সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় র‍্যাব-৯-এর সিপিসি-২ মৌলভীবাজার এবং সিলেট সদর কোম্পানির যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে মোক্তাদির আলী (৩৪) নামে এক ব্যক্তির বাড়ির ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লাখ টাকার দেশি এবং ৬০ লাখ টাকার বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া, আসলের মতো দেখতে পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং আট রাউন্ড নকল গুলিও জব্দ করা হয়।

মোক্তাদির আলীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে জানা যায় যে মোক্তাদিরের বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও নকল আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। অভিযানে এসব উদ্ধারের পাশাপাশি তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেন, গত তিন মাস ধরে তিনি অনলাইনে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে জাল নোট ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতেন। তিনি আরও জানান, ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও জাল নোট দেখিয়ে ক্রেতাদের মনে আসল বলে বিশ্বাসযোগ্যতা তৈরি করতেন। কখনো কখনো নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম অর্থ নিয়ে প্রতারণাও করতেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান জালিয়াতির এই চক্রকে ভেঙে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে র‍্যাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৯৭ বার পড়া হয়েছে