ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

নিজস্ব সংবাদ :

লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

অভিনয়জগতে একসঙ্গে কাজ করা দুই জনপ্রিয় মুখ—ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন মিডিয়া জগতের এক সময়ের সহকর্মী রোজিনা।

জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেইন টিউমার হওয়ার খবর! সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে। অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেইনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’

রোজিনা আরও বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’

কয়েকদিন আগে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সময় এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২০৪ বার পড়া হয়েছে