ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ভয়াবহ ডেঙ্গু আতঙ্কে সিলেট, দশ দিনে আক্রান্ত ৩৪

নিজস্ব সংবাদ :

ভয়াবহ ডেঙ্গু আতঙ্কে সিলেট, দশ দিনে আক্রান্ত ৩৪

বর্ষা পেরিয়ে শীতের আগমনী বার্তা শোনা গেলেও সিলেট অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। নতুন করে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা, লোকজনের কাছে বাড়ছে আতঙ্ক। শুধু অক্টোবরের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫ জন।

এরমধ্যে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৫ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ৪ জন, হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

১ অক্টোবর থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৭ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ৩৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১২৪ জন (কিশোরগঞ্জ হতে আগত-১ জন)। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে