ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত চা শ্রমিকদের

নিজস্ব সংবাদ :

সিলেটে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত চা শ্রমিকদের

সড়কের দুপাশে দাঁড়িয়ে আছেন নারী চা শ্রমিকরা। তাদের সবার হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা।

বুধবার সকালে সিলেট নগরীর চৌকিদিখি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। কাজ ফেলে চা শ্রমিকরা ফুল হাতে এই সড়কে দাঁড়িয়ে থাকার কারণ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগ সফরে আসলেন তারেক রহমান। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আর বিমানবন্দর সড়কের পাশের চা বাগান এলাকায় ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা।

সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদেখি এলাকা হয়ে সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্য বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
১১ বার পড়া হয়েছে