ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিরেন ক্যানসার আক্রান্ত হিনা খান জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার: অক্টোবরেই আক্রান্ত ৪৬৭ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক মানিক পশারির দাফনে বাধা, জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ফের ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না: সিইসি

নিজস্ব সংবাদ :

নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
২০৩ বার পড়া হয়েছে