ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

নিজস্ব সংবাদ :

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদনে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। আজ রোববার দুপুর ১২ টার দিকে শিল্পীর মরদেহ সেখানে নেওয়ার হয়। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে তাঁর দাফন হবে।

সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ফরিদা পারভীনে মরদেহ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর জানাজা।

ইমাম নাহিল জানান, ঢাকায় শেষ জানাযার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানে পৌর কবরস্থানে দাফন হবে।

ইমাম বলেন, ‘মাকে কুষ্টিয়ায় দাফন করব, তাঁর ইচ্ছা অনুযায়ী। ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে।

গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, বুধবার থেকেই ফরিদা পারভীনের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তার কিডনি ও ব্রেইন কাজ করছিল না। রক্তের ইনফেকশন পুরো শরীর ছড়িয়ে পড়ে। সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। আজ সোয়া ১০টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
২২৭ বার পড়া হয়েছে