ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বেতন না পেয়ে শ্রমিকরা আন্দোলনে নামলে দায়ী থাকবেন মালিকরা: কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবন ছেড়ে আবারও লোকালয়ে বাঘ, আতঙ্কে ৫ গ্রামের মানুষ হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, সেই ছাত্রদল নেতা বহিষ্কার ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ১০০-র পর ২০০ মিটারেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ইমরানুর ও শিরিন, জিতলেন শিরোপা সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন পলক: আইনজীবী জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করছেন আইজিপি’ ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদ :

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা শাহেদকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার রাতে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বহিষ্কারের খবর জানা যায়।

বহিষ্কৃত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতি। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও। অন্যদিকে, জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে এবং কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করেন শাহেদ ও তার অনুসারীরা। এতে জুয়েল রক্তাক্ত হন বলে জানা গেছে।

এর আগে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদের অনুসারীদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে মারধর শুরু করেন শাহেদ। পরে আত্মরক্ষার জন্য জুয়েল হাসপাতালের ভেতরে গেলে সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তবে হাসপাতালের ভেতরে হামলা বা মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে কিংবা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে