ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কুয়েতে কেপিএল টি-টোয়েন্টির শিরোপা জিতল বাংলাদেশি দল জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী আজমিরীগঞ্জে নদীতে ডুবে গৃহবধূ নিখোঁজ গাজায় পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিন ৫০টি ইসরায়েলি হামলা : জাতিসংঘ এআই ক্যামেরার মামলার তথ্য এসএমএসে পাঠাবে পুলিশ রাজশাহীতে ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী বার্মিংহামে ছাতক-দোয়ারাবাসীদের সংবর্ধনা দুর্গাপূজার ছুটিতে সিলেটে ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা বাংলাদেশ ও ব্রিটেনের শক্তিশালী সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা যেমন মানুষ ভালো চোখে দেখেনি, তেমনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকলের সামনে গণতান্ত্রিক সকল জনগণকে স্পষ্ট করে বলতে চাই যে, দয়া করে আপনারা কেউ ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে বিতর্কিত করবেন না।’

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। কারও কিছু বলার থাকলে সংসদে তা তুলে ধরতে হবে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ম, মত ও পেশা নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল। একইভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানেও সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছে। আগামী দিনেও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্যই সরকার কাজ করতে চায়। রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৭ বার পড়া হয়েছে