ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব সংবাদ :

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডা. শফিকুর রহমানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডা. শফিকুর রহমান ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক চিরকাল অটুট থাকবে। ডা. শফিকুর রহমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনের ওপর চালানো গণহত্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ড-এর একটি প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, গাজার প্রায় ২ হাজার ৭০০ পরিবারের কেউ বেঁচে নেই এবং ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর মধ্যে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মোট ক্ষতির পরিমাণ ৬ হাজার ৮০০ কোটি ডলার।
তিনি আরো বলেন, গাজায় খাবার প্রবেশে বাধা দেওয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং হাজার হাজার শিশুসহ মানুষ অনাহারে মারা যাচ্ছে। ইসরায়েল গাজা দখল এবং ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা করেছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

ডা. শফিকুর রহমান জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বশান্তিকামী দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলকে গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে বিরত থাকতে বাধ্য করে। তিনি বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কেবল ফিলিস্তিনের জন্য নয়, বরং পুরো বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন এবং ফিলিস্তিন যেন একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান বাংলাদেশের জনগণের, বিশেষ করে জামায়াতে ইসলামীর, সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
১৪০ বার পড়া হয়েছে