ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

নিজস্ব সংবাদ :

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তার পূর্ববর্তী প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে। তিনি জানান, সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে, নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক রোডম্যাপ সম্প্রতি প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
১২৩ বার পড়া হয়েছে