ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল

নিজস্ব সংবাদ :

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল

ক্রিকেট প্রশাসনে যাত্রা শুরু করতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল। এমন তথ্য তিনি নিজেই জানিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিপ্রায় জানান তিনি। বলেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিটা ছেড়েছেন ২০২৩ সালে। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন দেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।

এবার নতুন ভূমিকায় তাকে দেখা যাবে বিসিবি নির্বাচনে। তামিম আপাতত মনোযোগ দিচ্ছেন কীভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। বিসিবির সভাপতির পদেই আসতে চাইছেন তিনি, তবে তার আগে পরিচালক হওয়ার শর্ত আছে তার সামনে। আপাতত সেখানেই মনোযোগ দিচ্ছেন তামিম।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’

তবে এ সময়ে বিসিবি নির্বাচন ঘিরে অন্য আলোচনাও চলছে। শোনা যাচ্ছে, ভোট পিছিয়ে দিয়ে অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্বে থাকবেন। জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে। পরে তিনি সভাপতি পদেও লড়তে পারেন।

তবে বিসিবি বারবার জানিয়ে আসছে, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভা বসবে। সেখানেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা। দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপও তত বাড়ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
২২৯ বার পড়া হয়েছে