ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসকে অবরুদ্ধ ফেঞ্চুগঞ্জের সেই স্কুলশিক্ষিকার পাশে ডা. মাহমুদা মিতু রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল দুইজনের, আহত অন্তত ৬ উন্নয়নের ছোঁয়া থেকে এখনও বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন লেস্টারের উদ্যোগে বর্ণাঢ্য সামার বাংলাদেশী ফেস্টিভ্যাল আয়োজন অবশেষে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২ ফেঞ্চুগঞ্জে ভিডিও ঘিরে বিতর্ক, সেই শিক্ষিকার পাশে সহকর্মীরা নতুন কুঁড়ি স্পোর্টস: বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন লেস্টারের উদ্যোগে বর্ণাঢ্য সামার বাংলাদেশী ফেস্টিভ্যাল আয়োজন

নিজস্ব সংবাদ :

মসিন হোসেন, লেস্টার যুক্তরাজ্য: যুক্তরাজ্যের লেস্টারের ভিক্টোরিয়া পার্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন লেস্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সামার কমিউনিটি ফেস্টিভ্যাল, যেখানে প্রায় ১,২০০ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন।

সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সবাই দিনটিকে উদযাপন করেন। শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য মোট ১৫টি ভিন্নধর্মী খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিশেষভাবে প্রস্তুতকৃত ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল প্রতিযোগিতা। বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সব শিশু ফুটবল খেলোয়াড়কে উৎসাহ ও স্বীকৃতি হিসেবে পদক (মেডেল) প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে প্রধান পুরস্কার হিসেবে ছিল একটি HP ল্যাপটপ ও একটি Samsung মোবাইল ফোন। এর পাশাপাশি আরও ১০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

দিনব্যাপী নানা আয়োজন, খেলাধুলা, আনন্দ-উৎসব এবং পারিবারিক মিলনমেলায় ভিক্টোরিয়া পার্ক ছিল প্রাণচঞ্চল। শিশু, কিশোর থেকে নবীন, প্রবীণ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অতিথিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন লেস্টারের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন। অনেকেই এটিকে লেস্টারে বাংলাদেশি কমিউনিটির অন্যতম সফল ও স্মরণীয় সামার ফেস্টিভ্যাল হিসেবে অভিহিত করেন। আনন্দঘন পরিবেশে সবাই সন্তুষ্টচিত্তে বাড়ি ফেরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আরও বৃহৎ পরিসরের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
৮ বার পড়া হয়েছে