ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসব মুখর পরিবেশে লন্ডনে ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব সংবাদ :

প্রবাসে বসবাসরত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তরাজ্যের ইলফোর্ডের সেভেন কিংস পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইলটিয়ান এল্যুমনাই আয়োজিত ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

দিনব্যাপী এ আয়োজনে ৬টি দলে বিভক্ত হয়ে মোট ৬৬ জন প্রাক্তন শিক্ষার্থী মাঠে নামেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর পাশাপাশি প্রবাসে ছড়িয়ে থাকা সহপাঠীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল ‘পাইলটিয়ান মাস্টার্স কাপ’। এতে ৫০ বছর ঊর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাইলটিয়ান হিরোস ও পাইলটিয়ান স্টারস দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্য এ ম্যাচে জয়লাভ করে পাইলটিয়ান স্টারস।

মূল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাইলটিয়ান পাওয়ার হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পাইলটিয়ান রেঞ্জার্স। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য জাহিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফাহিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

খেলাধুলার পাশাপাশি স্মৃতিচারণ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি প্রবাসী পাইলটিয়ানদের এক আনন্দঘন পুনর্মিলনীতে রূপ নেয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল Blue Stone Travel, SOS Remit, Kyiv Honey Co., Alif & Co. Chartered Accountants, GECC এবং CK Catering। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সাপ্তাহিক পত্রিকা ও মাটি প্রতিদিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
১৮ বার পড়া হয়েছে