ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তোপের মুখে আসিফ নজরুল

নিজস্ব সংবাদ :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সরকারের এই আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

শুক্রবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫৭ মিনিটের দিকে দেওয়া আসিফ নজরুলের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য লেখেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে উপদেষ্টাকে ‘স্যার’ সম্বধন করলেও তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের দায়িত্বে থেকে হামলার নিন্দা জানানোয় পাল্টা প্রশ্ন রেখে হাসনাত তার পোস্টে লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত হাসনাতের এই মন্তব্যের নিচে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় সাড়ে চার হাজার মন্তব্য পড়েছে, যার বেশিরভাগই গেছে অধ্যাপক নজরুলের বিরুদ্ধে।

রাজধানীর কাকরাইল-বিজয়নগরে সন্ধ্যা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ। দফায় দফায় সংঘর্ষের মধ্যে উভয় পক্ষকে স্থান ছেড়ে যেতে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও তাদের থামাতে পারছিলেন না তারা।

তবে গণঅধিকারের সভাপতি সেখানে সংবাদিকদের উদ্দেশে কথা বলার চেষ্টা করলে তার ওপর লাঠিচার্জ করা হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও আহত হন। আহত অবস্থার মধ্যেও মাঝে মাঝে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসাধীন রাশেদ খাঁন জানান, নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৯৬ বার পড়া হয়েছে