ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের বিশ্বকাপ জয়ে নাদাল-আালকারাজের উচ্ছ্বাস

নিজস্ব সংবাদ :

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা জিতেছে তারা।

স্পেনের স্মরণীয় মুহূর্তটা উপভোগ করেছেন টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। নাদাল পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করলেও মাঠে বসে স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন আলকারাজ। স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিকমাধ্যমে নাদাল লিখেছেন, ‘চল উদযাপনে মাতি। দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন।

অন্যদিকে আলকারাজ লিখেছেন, ‘চল এবার আনন্দ করি স্পেন।’ মাঠে ঢুকে পড়ে লামিনে ইয়ামালদের সঙ্গে আনন্দও করেছেন আলকারাজ।

স্পেনের বিশ্বকাপ জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নাদাল। ফাইনাল নিয়ে সামাজিকমাধ্যমে ২২ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি লিখেন, ‘আমার বিশ্বাস, আমরা জিতব।

ছোটবেলা থেকেই ফুটবল আমার প্রিয় খেলাগুলোর একটি। ২০১০ বিশ্বকাপ ফাইনালের অনুভূতি আজও ভুলতে পারিনি। আগামীকাল আবার এমন একটি ঐতিহাসিক ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং দেশটিকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। দলের জন্য শুভকামনা।
ভামোস এস্পানিয়া!’

ম্যাচের ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের নায়ক ফেরান তোরেস। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছি না ‘লা রোহারা’। পরে বদলি নেমে অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙেন বার্সেলোনার ফরোয়ার্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
৩ বার পড়া হয়েছে