ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহে হরমুজে ৭ তেলবাহী ট্যাংকারে হামলা

নিজস্ব সংবাদ :

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় গত এক সপ্তাহে অন্তত সাতটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পারস্য উপসাগরে একটি জাহাজের একাধিক নাবিক আহত হয়েছেন। মিডেল ইস্ট আই বলছে, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব হামলার তথ্য নথিভুক্ত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিওর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে হামলা হয়। পরে জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে মোট আটটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে তিনটি জাহাজ নিজস্ব যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়, তিনটিকে সহায়তা দিতে হয়েছে এবং বাকি দুটি জাহাজের পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে হুদা নামের একটি জাহাজ অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা এবং সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি করে তারা।

ইউকেএমটিও জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। সর্বশেষ সপ্তাহে এ পথে ১৩৯টি জাহাজ প্রণালি দিয়ে বাইরে গেছে এবং ১৬৯টি প্রবেশ করেছে।

এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৭০ ও ১৫৫। সংস্থাটি হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মাত্রাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। এদিকে লোহিত সাগরে গত ২৪ আগস্টের পর নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে