ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ার হাতছানি, ‍পাকিস্তান ম্যাচে ফাইনালের উত্তাপ

নিজস্ব সংবাদ :

ইতিহাস গড়ার হাতছানি, ‍পাকিস্তান ম্যাচে ফাইনালের উত্তাপ

২১ বছরের অপেক্ষা, সামনে ইতিহাস গড়ার হাতছানি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে পাকিস্তান বাধা। ঘরের মাঠে সেই বাধা পেরোতে পারলেই ২০০৫ সালের পর আবারও শিরোপার মঞ্চে পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে আজ রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে হামজা-জামালরা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এবার নিজেদের মাঠেই। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর আর ফাইনালের মঞ্চে ওঠা হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচাতে হলে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানও বেশ শক্তিশালী। ইউরোপে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় তাদের সামর্থ্য বেড়েছে। বিষয়টি স্বীকার করলেও নিজেদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।

সেমিফাইনালের লড়াইকে আলাদা গুরুত্ব দিচ্ছেন আমেরিকান এই কোচ। তার কাছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কার্যত ফাইনাল। ডুলি বলেন, ‘পাকিস্তান খুব শক্তিশালী দল, সম্ভবত টুর্নামেন্টের অন্যতম সেরা। ফিফা আসিয়ন কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা দারুণ খেলেছে। ইউরোপে খেলা ফুটবলার থাকায় তাদের ফুটবল-জ্ঞানও ভালো। তবে আমাদের কাছে এই ম্যাচটাই ফাইনাল।’

টুর্নামেন্টের শুরুতে গোল করার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকলেও হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের যোগ দেওয়ার পর বদলে গেছে দলের চেহারা। প্রথম ম্যাচে জয় এলেও আক্রমণে ধারাবাহিকতার অভাব ছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় সেই চিত্র অনেকটাই বদলে দিয়েছে। হামজার নেতৃত্ব, ফারহানের গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক ফুটবল দলের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাকিস্তানের বিপক্ষেও এই ছন্দ ধরে রাখতে চান ডুলি।

সেমিফাইনালের আগে বিশ্রামের সময় নিয়ে অবশ্য দুই দলের মধ্যে পার্থক্য রয়েছে। পাকিস্তান পেয়েছে পাঁচ দিনের বিরতি, বাংলাদেশ সেখানে বিশ্রামের সুযোগ পেয়েছে মাত্র দুদিন। তবে এই ব্যবধানকে বড় করে দেখতে চান না কোচ। তার বিশ্বাস, মানসিক দৃঢ়তা ও শারীরিক প্রস্তুতি ঠিক থাকলে বিশ্রামের দিনের সংখ্যা কোনো বাধা হবে না। দলের মধ্যে ব্যক্তিগত স্বার্থ বা ইগোর জায়গা নেই উল্লেখ করে ডুলি জানান, সবাই এখন এক লক্ষ্য নিয়েই কাজ করছে— সাফের শিরোপা।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে রাইটব্যাক সাদ উদ্দিনকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া এই ফুটবলারের অভাব অনুভব করবেন কোচ। আক্রমণ ও রক্ষণ— দুই বিভাগেই সাদের অবদান গুরুত্বপূর্ণ ছিল। তবে তার বিকল্প হিসেবে যিনি খেলবেন, তার ওপরও আস্থা রাখছেন ডুলি। রক্ষণভাগে অভিজ্ঞ তপু বর্মণ অনুশীলনে ফিরলেও একাদশে তার জায়গা নিশ্চিত নয়। চোট কাটিয়ে পুরোপুরি প্রস্তুত হলেও তাকে অনুশীলনে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। তরুণ ডিফেন্ডার জিদানের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। নাম কিংবা অভিজ্ঞতার চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘তপু এখন ব্যথামুক্ত এবং প্রস্তুত, যা ভালো লক্ষণ। তবে ও সর্বশেষ খেলেছে ইতালির সান মারিনোতে। কয়েক সপ্তাহ বাইরে থেকে এসেই বললে হবে না যে আমি প্রস্তুত। অনুশীলনে পারফর্ম করেই জায়গা নিতে হবে। এখন জিদান যেভাবে খেলছে, তাকে বাদ দেওয়া খুব কঠিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে