ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত পরীক্ষার্থীদের বড় অংশ দুর্ভোগে পড়েনি: ড. মাহ্‌দী আমিন ‘ফার্মের মুরগি’ বিতর্কে শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসনাতের বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী সুন্দরবনে ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ইয়েমেনে হামলা করতে সৌদিকে সমর্থন দিয়েছেন ট্রাম্প: অ্যাক্সিওস পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের ভাস্কর্য কার্ডিফে উন্মোচন শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে: পাটওয়ারী

‘ফার্মের মুরগি’ বিতর্কে শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসনাতের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব সংবাদ :

‘ফার্মের মুরগি’ বিতর্কে শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসনাতের বিস্ফোরক মন্তব্য

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন।’

আজ মঙ্গলবার বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রেই তাদের প্রতিশ্রুতি থেকে সরে গেছে।’

তিনি আরও বলেন, জনগণ আবারও আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘চট্টগ্রামের বন্যাকবলিত অনেক এলাকায় এখনও প্রয়োজনীয় সহায়তা পৌঁছেনি। মানুষ দুর্ভোগে থাকলেও মন্ত্রীরা বিদেশ সফরে ব্যস্ত।’

তিনি আরও দাবি করেন, ‘সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যা মোকাবিলায় জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দিয়েছে। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
১ বার পড়া হয়েছে