ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রংপুর জেলা পরিষদ প্রশাসকের বিরুদ্ধে নিজ উপজেলায় অধিকাংশ প্রকল্প বরাদ্দের অভিযোগ সৌদি আরবে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু বার্মিংহামে তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন: পানিবন্দি ১০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বগুড়ায় হবে তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা: মীর আলম মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত হয়েছে: প্রাবাসী কল্যাণমন্ত্রী সিলেটে যাত্রা শুরু করলো উবার

সৌদি আরবে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু

নিজস্ব সংবাদ :

সৌদি আরবে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু

রিমন হোসেন, সৌদি প্রতিনিধি: সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এ উদ্যোগের আওতায় পর্যটক ভিসার আবেদন সরাসরি ভ্রমণ বুকিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড় পরিসরে সম্প্রসারণের আগে বাংলাদেশসহ নির্বাচিত আন্তর্জাতিক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ উদ্যোগ সৌদি আরবে ভ্রমণ সহজ করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। পর্যটক ই-ভিসা চালুর পর দেশটি ভিসা অন অ্যারাইভাল সুবিধা এবং স্টপওভার ট্রানজিট ভিসাও চালু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতের দ্রুত প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, প্যাকেজ ভিসা দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করার অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি বলেন, “সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। এ প্রেক্ষাপটে প্যাকেজ ভিসা দর্শনার্থীদের জন্য ভ্রমণ আরও সহজ করার আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ভ্রমণ বুকিংয়ের সঙ্গে ভিসা ইস্যু প্রক্রিয়া যুক্ত করার মাধ্যমে আমরা দর্শনার্থীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করছি এবং আরও বেশি ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করছি। এ উদ্যোগ পর্যটন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে এবং ক্রমেই সহজলভ্য বৈশ্বিক গন্তব্য হিসেবে সৌদি আরবের অবস্থানকে শক্তিশালী করে তুলবে।”

নতুন ব্যবস্থার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একক বুকিং প্রক্রিয়ার মাধ্যমে ফ্লাইট, আবাসন ও ভিসার ব্যবস্থা করতে পারবেন। একই সঙ্গে ভ্রমণ পরিকল্পনায় ইভেন্ট, কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করার সুযোগ থাকবে।

নির্ধারিত সেবামান পূরণকারী এবং ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা প্রদানকারী অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমেই কেবল এ সেবা পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচি সেবাদাতাদের আরও সমন্বিত ভ্রমণ প্যাকেজ দিতে, ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এবং পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করতে সহায়তা করবে।

সৌদি ট্যুরিজম অথরিটি বৈশ্বিক পর্যায়ে সৌদি আরবের পর্যটন গন্তব্যগুলো প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ, প্যাকেজ ও ব্যবসায়িক সহায়তার মাধ্যমে পর্যটন সেবা উন্নয়নে কাজ করছে। বর্তমানে সংস্থাটির ১৬টি প্রতিনিধি কার্যালয় ৩৮টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২ বার পড়া হয়েছে