ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিলেটে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৯ জনের

নিজস্ব সংবাদ :

সিলেটে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৯ জনের

সিলেট বিভাগে জুন মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনই পথচারী।

এ সময় আহত হয়েছেন আরো ৩৬ জন। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। তবে মে মাসের তুলনায় জুনে হতাহতের সংখ্যা কমেছে।
রবিবার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ছিল পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটি।

জুন মাসে সিলেট বিভাগে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি দুর্ঘটনায় ৫ জন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক ও আরোহী, ৯টি দুর্ঘটনায় ৯ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষের ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু। এর আগে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
৪০ বার পড়া হয়েছে