ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ

নিজস্ব সংবাদ :

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে সোমবার (২৪ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তাদের ওই প্রতিবেদনের একটি স্লাইডে ‘৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ ৬২ হাজার লোক কর্মহীন’ শিরোনামে একটি তথ্য প্রকাশ করা হয়।

যেটি এক বছর আগের একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে নেওয়া। সিপিডির ওই তথ্য নিয়ে দেশের বেশিরভাগ গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
পরে সিপিডি তাদের ভুল বুঝতে পেরে রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করে।

সিপিডির বিবৃতিতে জানানো হয়, গত সোমবার অনুষ্ঠিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত একটি তথ্যের বিষয়ে বিভ্রান্তি রয়েছে।

সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে বলা হয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়কালে তিনটি প্রধান শিল্পাঞ্চলে (গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী) ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন।
এ সংক্রান্ত তথ্যটি গত ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছে। প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করেনি সিপিডি।

পরবর্তীতে দেখা গেছে, ঢাকা ট্রিবিউনের ওই সংবাদটি আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। এরফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ‘অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে সিপিডি আরো বলেছে, তাদের গবেষণা দল ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে আরো সতর্ক থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে