ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

৩৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, অস্বস্তিতে জনজীবন

নিজস্ব সংবাদ :

৩৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, অস্বস্তিতে জনজীবন

তীব্র গরমে পুড়ছে সিলেট। কয়েকদিন আগেও ভারী বর্ষণ ও মেঘলা আবহাওয়ায় স্বস্তিতে থাকা নগরবাসী এখন ভ্যাপসা গরম ও প্রখর রোদের কারণে চরম অস্বস্তিতে পড়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সিলেটের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে বিকেল ৩টায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এদিকে গত ২ জুলাই সকাল ৬টা থেকে ৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বশেষ ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ওই বৃষ্টির পর আর উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। আকাশে রোদের তীব্রতা বাড়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। এতে নগরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র গরমের অনুভূতি। রাস্তাঘাটে চলাচলকারী মানুষ গরমে ভোগান্তিতে পড়েছেন। বাসা বাড়িতেও গরমের তীব্র প্রখরতা অনুভব করছেন সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, দুপুরের পর থেকে সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি কিছুটা কমে যায়। বিশেষ করে রিকশাচালক, নির্মাণশ্রমিক, হকার ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টিপাত না হলে আগামী কয়েকদিন সিলেটে গরমের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৪৩ বার পড়া হয়েছে