ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

এইচএসসি পরিক্ষা: প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১১২৭ পরীক্ষার্থী

নিজস্ব সংবাদ :

এইচএসসি পরিক্ষা: প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১১২৭ পরীক্ষার্থী

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

তবে কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা দৈনন্দিন তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বোর্ডের অধীন ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৪৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৭ জন।

অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলার ৩৭টি কেন্দ্রে ২৫ হাজার ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ১ দশমিক ৪৯ শতাংশ।

হবিগঞ্জ জেলার ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ। মৌলভীবাজার জেলার ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ পরীক্ষার্থীর মধ্যে ২৫৮ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ।

সুনামগঞ্জ জেলার ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪১ শতাংশ।

শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে সব পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৪২ বার পড়া হয়েছে