ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রংপুরে এস এ পরিবহনের কুরিয়ার পার্সেলে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ‌‘দেশের মানুষকে রক্ষা করতে হলে আ.লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ স্মল হিথ সুইমিং পুল ও পার্ক হাউস নিয়ে কমিউনিটি সভা: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান লন্ডনে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর সঙ্গে প্রবাসী নেতাকর্মীদের মতবিনিময় লন্ডনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সভা বিসিএস ক্যাডার হলেন সংগীতশিল্পী মুগ্ধ ‘পৃথিবীকে তার সহনক্ষমতার সীমার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে’ রাস্তা ব্যবসার জন্য নয়, মানুষের চলাচলের জন্য: ডা. শফিকুর রহমান নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

৩টি নতুন উপজেলা ও ১টি থানার অনুমোদন

নিজস্ব সংবাদ :

৩টি নতুন উপজেলা ও ১টি থানার অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত নতুন তিনটি উপজেলা হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এ ছাড়া চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হবে।

একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশ ঢাকার প্রশাসনিক সীমানার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
৩ বার পড়া হয়েছে