ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

নিজস্ব সংবাদ :

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপট ধরে রেখেছেন সুপারস্টার রজনীকান্ত। তামিলভূমের জনগণের কাছে তিনি ‘আন্না’। প্রথমজীবনে পেশায় ছিলেন বাস কন্ডাক্টার। সেখান থেকে এখন ৫০০ কোটির রাজ্যপাট তার।

কিন্তু অভিনেতার মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির কানাকড়িও পাবে না তার পরিবার। বরং রজনীকান্তের ইচ্ছে, তার সব সম্পত্তি তামিলনাড়ুর জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।

কেন পরিবারকে ব্রাত্য রেখে তামিলভূমের মানুষদের নিজের সম্পত্তি উৎসর্গ করলেন রজনীকান্ত? কৌতূহল অমূলক নয়। চেন্নাইয়ে প্রায় সোয়া এক একর জায়গা নিয়ে তৈরি রজনীর রাঘবেন্দ্র মণ্ডপম। যার এক গূঢ় ইতিহাস রয়েছে।

১৯৮৯ সালে এই ভবনটি তৈরি হয়। ২০১৫ সালে চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময়ে রজনীকান্ত দুর্গত এবং ত্রাণকর্মীদের জন্য তার এই ভবনের দুয়ার খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, অতীতে এখানেই ভক্তদের সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন তিনি। একসময়ে এই ভবন ভেঙে তিনতারা হোটেল তৈরির কথা শোনা গিয়েছিল।

কিন্তু আজও চেন্নাইয়ের কোদামবাক্কামে স্বমহিমায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাঘবেন্দ্র মণ্ডপম। রজনীকান্তের উইলে এই ভবনকে তামিলের জনগনের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।

রজনীকান্ত জানিয়েছেন, আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।

কেন তামিল জনগনের প্রতি তিনি কৃতজ্ঞ, তার ব্যাখ্যা দিতে গিয়ে রজনী বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
১৯ বার পড়া হয়েছে