News Title :
সিলেট সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছানাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।
বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির একটি টহল দল বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে আটক করে।
‘তাকে বিজিবির বিছানাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে। সাদা পতাকা বৈঠক ডেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,’ বলেন তিনি।
ট্যাগস :




















