ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

স্পেনে শ্রমিকদের অভিযোগ ঘিরে উদ্বেগ, দূতাবাসের নজরদারির আহ্বান

নিজস্ব সংবাদ :

স্পেনে শ্রমিকদের অভিযোগ ঘিরে উদ্বেগ, দূতাবাসের নজরদারির আহ্বান

অলিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাদ্রিদ-স্পেন: ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ স্পেনে বসবাসরত অনেক বাংলাদেশি শ্রমিক অভিযোগ করেছেন, দেশটিতে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় মালিকানাধীন কিছু ব্যবসা প্রতিষ্ঠান স্পেনের শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করছে না। বিশেষ করে গ্রোসারি শপ, রেস্টুরেন্ট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত কাজ নেওয়া হলেও সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

শ্রমিকদের দাবি, স্পেনের প্রচলিত শ্রম আইন অনুযায়ী সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ, দুই দিন সাপ্তাহিক ছুটি, বছরে এক মাসের বেতনসহ ছুটি এবং নির্ধারিত অতিরিক্ত সময়ের কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার বিধান রয়েছে। এছাড়া বছরে ১৪টি বেতন প্রদানের ব্যবস্থাও রয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান এসব নিয়ম মানছে না বলে অভিযোগ করেছেন প্রবাসী শ্রমিকরা।

তাদের অভিযোগ অনুযায়ী, অনেক কর্মীকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। এর মধ্যে নামমাত্র দুই ঘণ্টা বিরতি দেওয়া হলেও দৈনিক কর্মঘণ্টা স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি। অনেক ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

আরও অভিযোগ রয়েছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া বা অনিয়মিত উপায়ে স্পেনে অবস্থান করছেন, তাদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। অথচ মাসিক বেতন হিসেবে মাত্র ৫০০ থেকে ৬০০ ইউরো প্রদান করা হচ্ছে বলে দাবি করেছেন কয়েকজন শ্রমিক।

শ্রমিকদের ভাষ্য, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা দেওয়া হয় না। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সময়মতো বেতন পরিশোধ না করার অভিযোগও পাওয়া গেছে।

অন্যদিকে, অনেক বাংলাদেশি শ্রমিক জানিয়েছেন যে স্প্যানিশ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সাধারণত দেশটির শ্রম আইন মেনে চলে এবং বাংলাদেশি কর্মীদের সঙ্গে ভালো আচরণ করে। তারা নিয়মিত বেতন, ছুটি এবং আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে বলেও দাবি করেছেন শ্রমিকরা।

এ পরিস্থিতিতে স্পেনে অবস্থানরত অনেক শ্রমিক বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
৭৫ বার পড়া হয়েছে