ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ‘সেরা’ তারকাকে পাচ্ছে না জাপান

নিজস্ব সংবাদ :

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ‘সেরা’ তারকাকে পাচ্ছে না জাপান

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে সামুরাই ব্লুরা। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানান, কুবো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই ব্রাজিলের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠের বাইরে ছিলেন তিনি। রোববার দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও নকআউট ম্যাচের জন্য তাকে ঝুঁকি নিতে চায় না জাপান। মরিয়াসু বলেন, ‘কুবো এখনো ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে সে খেলতে পারবে না।

আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে ফিরুক।

কুবোকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন মরিয়াসু।

তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি, তবু আমরা তাদের হারিয়েছিলাম। এবারও ইতিহাস বদলানোর বিশ্বাস নিয়েই মাঠে নামব।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৫৮ বার পড়া হয়েছে