ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

এবার আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন আলোচিত ঘানার সেই তান্ত্রিক

নিজস্ব সংবাদ :

এবার আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন আলোচিত ঘানার সেই তান্ত্রিক

ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। ম্যাচের আগে তিনি যেই ভবিষ্যতবাণী করেছিলেন, তা সত্যি হয়েছিল। সেই তান্ত্রিক এবার আর্জেন্টিনাকে দিলেন দুঃসংবাদ।

এক সাক্ষাৎকারে তান্ত্রিক বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য তিনি কোনো কালো জাদু করবেন কি না, তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে।

স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।

উল্লেখ্য, ইংল্যান্ড ও ঘানা ম্যাচটি শুরু হওয়ার আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’কে কিয়াঙ্কু বোন্সাম জানিয়েছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে হ্যারি কেইন সেই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেইন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। অতঃপর, ম্যাচটি ড্র হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৩৯ বার পড়া হয়েছে