ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদ :

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

এ ঘটনায় আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে অয়ন ঘরে ঢোকার সময় বিষয়টি টের পান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. নুরুল হাকিম বলেন, নিহতরা সপরিবারে ইতালিতে বসবাস করতেন। ঘটনাটি জানার পর নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।=

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
৪৩ বার পড়া হয়েছে