ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের সারাদেশে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ১৪ বোয়িং কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে : সোহেল রানা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা ব্যানার্জী ‘ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ দিতে পারলাম না’ সিলেটে খাল পুনঃখননে কৃষিতে ফিরছে প্রাণ, বইছে পরিবর্তনের হাওয়া

হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ :

হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, ভ্যাকসিন বা মানবসম্পদ কোনো কিছুরই সংকট নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নির্ধারিত বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের বাজেটের পর সক্ষমতা আরো বাড়ানো হবে। মে মাসের মধ্যেই হামের প্রকোপ কমে আসবে, এমনকি শূন্যের কাছাকাছি চলে আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণে সহায়ক হবে। ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং তা দেশের সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

পোলিও ভ্যাকসিন সংকট নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ‘ভুল’ দাবি করে মন্ত্রী জানান, মিরপুরের একটি নগর স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের কোনো সংকট ছিল না। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের ব্যবস্থাপনাগত ঘাটতির কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, “অতীতে পরিকল্পনা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন হয়নি। তবে, বর্তমান সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। হামের টিকাদান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, গত ছয় বছর শিশুদের নিয়মিত ভ্যাকসিনেশন হয়নি। জরুরি ভিত্তিতে তা পুনরায় শুরু করা হয়েছে। ইউনিসেফ, বিশ্ব ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় এই কার্যক্রম জোরদার করা সম্ভব হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “নির্ধারিত সময়ের আগেই ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু করা হয়েছে এবং ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ অর্জিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। ৩০টি উপজেলায় আগে টিকাদান শুরু হয়েছে, সেখানে এখন নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৩ বার পড়া হয়েছে