ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ইরানের পাশে থাকার বার্তা চীনের: স্বার্থ রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের সৌদি আরব রিয়াদে রুমমেটের ছুরিকাঘাতে সিলেট প্রবাসীর মৃত্যু একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত ইরানের বিরুদ্ধে ছয় মাসের যুদ্ধে অস্ত্র সংকটের আশঙ্কায় পেন্টাগন

নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছাড়ব: আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ :

নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টার পদ ছাড়ব: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী নির্বাচনে অংশ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাদের রাজনীতি করার ইচ্ছা আছে বা সামনে নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এতে নির্বাচন নিরপেক্ষ হবে।

তিনি স্পষ্ট করেন, নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি, তফসিল ঘোষণার পরবর্তী সময়কে। অন্য কোনো সরকার বোঝাইনি। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সেজন্যই আমার এ অভিমত।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা এখনই ধরে নেওয়া উচিত না। বিবেচনা করব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পদত্যাগের পর শূন্য পদ পূরণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
২৪০ বার পড়া হয়েছে