ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৭ শিশুর

নিজস্ব সংবাদ :

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৭ শিশুর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা যায়। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১৭২ শিশু হামে আক্রান্ত হয়েছে।

এ ছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। অপর এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮৬০ শিশুর মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৩৭৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৫৪৯ শিশুর হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ শিশু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে