ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯৭

নিজস্ব সংবাদ :

বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের দুজন ঢাকা বিভাগের, একজন বরিশাল বিভাগের ও একজন রাজশাহী বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২১৭ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৬৩ জন। এর পর রাজশাহী বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৭২ জন, সিলেটে ৪৬ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ২৭ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে