ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিট সংকটে প্রবাসীদের ক্ষোভ

আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব সংবাদ :

রতন মিয়া, মালদ্বীপ প্রতিনিধি : আজ রাত ৮টায় মালদ্বীপের ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।

ফাইনাল ম্যাচকে ঘিরে মালদ্বীপে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে টিকিট সংকটের কারণে সেই উচ্ছ্বাসের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র হতাশা ও ক্ষোভ। অনেক প্রবাসী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।

স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় তারা সকলকে টিকিট দিতে পারছেন না। তবে তারা আশ্বাস দিয়েছেন যে, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে (মালদ্বীপ সময়) পুনরায় কিছু টিকিট বিতরণ করা হতে পারে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী বাংলাদেশি অভিযোগ করেছেন, টিকিট বিক্রিতে সিন্ডিকেট কাজ করছে। তাদের দাবি, খেলা শুরুর ঠিক আগে কালোবাজারিরা ১৫ থেকে ২৫ রুপিয়ার টিকিট ৫০ থেকে ১০০ রুপিয়ায় বিক্রি করছে।

এমন পরিস্থিতিতে প্রবাসীদের প্রশ্ন, নিজ দেশের প্রিয় দলের খেলা দেখতে এত হয়রানি কেন? এর দায়ভার কে নেবে?

সব প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ দলের প্রতি পূর্ণ সমর্থন ও বিশ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা আশা করছেন, ফাইনাল ম্যাচে জয়লাভ করে শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৬২ বার পড়া হয়েছে