ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সিলেট ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি

নিজস্ব সংবাদ :

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একটি নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা ও দোষীদের শাস্তি দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতাল এলাকায় কর্মবিরতি ঘোষণা করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনেরা চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করলে প্রথমে নার্সদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়।

এরপর তারা একত্র হয়ে ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসকসহ অন্য দায়িত্বশীলদের ওপর হামলা চালান। এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় এবং চিকিৎসা সহায়তাকারীদের মারধর করা হয়। এ ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার সঙ্গে জড়িত নারীসহ তিনজনকে শিক্ষানবিশ চিকিৎসকরা আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়। হামলার ফলে দায়িত্বরত তিনজন ওয়ার্ডবয়ও আহত হয়েছেন।

এদিকে হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে রাতেই কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় গতকাল রাত থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
২১ বার পড়া হয়েছে