ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

নিজস্ব সংবাদ :

সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সুপার (সিলেট রিজিয়ন) মো. রেজাউল করিম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
১২২ বার পড়া হয়েছে